latest Updates

300 Unit Free Electric: বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করলেন বিরাট ঘোষণা! প্রতিমাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে পাবেন! স্ববিস্তারে জেনে নিন।

Rate this post

গত ২৩শে জুলাই কেন্দ্রীয় অর্থমন্ত্রী যে বাজেট পেশ করেছিলেন যেখানে ঘোষিত হওয়া সিদ্ধান্ত গুলির মধ্যে অন্যতম হলো প্রতিমাসে জনগণ বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ (300 Unit Free Electric) পাবে।

গতকাল অর্থাৎ ২৩শে জুলাই ২০২৪, সপ্তম সাধারণ বাজেট পেশ হলো। যার নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যেখানে তিনি একটি বড়ো ঘোষণা করেছিলেন, সেটি হলো প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা। অর্থমন্ত্রী জানিয়েছেন যে, কেন্দ্রের এই প্রকল্পের অধীনে দেশের প্রায় এক কোটি বাড়িতে ৩০০ ইউনিট বিদ্যুৎ একদম বিনামূল্যে (300 Unit Free Electric) দেওয়া হবে। আপনারা এতে সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আপনারা যদি এই প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আজকে আমাদের এই প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।

অর্থমন্ত্রীর ঘোষণা বিনামূল্যে ৩০০ ইউনিট বিদ্যুৎ প্রদান (300 Unit Free Electric):

গতকাল পেশ হওয়া বাজেটে মাননীয়া অর্থমন্ত্রী জানিয়েছেন যে প্রধান মন্ত্রী সূর্য ঘর যোজনার অধীনে দেশের প্রায় এক কোটি বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টল করা হবে। এবং তারা প্রত্যেক মাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ (300 Unit Free Electric) বিনামূল্যে পাবেন। এই প্রকল্পের মাধ্যমে যে সব ব্যাক্তি সুবিধা ভোগ করতে পারবেন তারা তাদের প্রায় দুই তৃতীয়াংশ বিদ্যুৎ বিল (300 Unit Free Electric) সাশ্রয় করতে পারবেন। যে সমস্ত ব্যাক্তিরা এই প্রকল্পের মাধ্যমে বাড়ির ছাদে সোলার প্যানেল ইনস্টল করতে চায় তাদের কেন্দ্র সরকার ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেবে। দেশের জনগণের স্বার্থে কেন্দ্র সরকার বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন করার উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করেছিলেন।

প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা প্রকল্পটিতে আবেদন করার পদ্ধতি সম্পর্কে জানুন:

[ How to apply PM surya Ghar Yojana in online ]

কোনো ব্যাক্তি অনলাইনের মাধ্যমে খুব সহজেই কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনায় নিজেকে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য যে পদ্ধতি গুলি মেনে চলতে হবে সে সম্পর্কে নিচে আলোচনা করা হলো –

১)সর্বপ্রথম আপনাকে এই যোজনার (https://pmsuryaghar.gov.in) ওয়েবসাইটে যেতে হবে।
২)তারপর আপনাকে ক্লিক করতে হবে “অ্যাপ্লাই ফর রুফটপ সোলার” বিকল্পটিতে।
৩)এবার আপনি আপনার নিজের পছন্দ মতো রাজ্য এবং বিদ্যুৎ সংস্থা নির্বাচন করুন।
৪)তারপর আপনাকে প্রদান করতে হবে বিদ্যুৎ গ্রাহকের নম্বর, মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস।
৫)এরপর গ্রাহক নম্বর বা কনজিউমার নম্বর লিখে আপনি লগ ইন করুন।
৬)এবার লগ ইন করা হয়ে গেলে যে সমস্ত তথ্য চাওয়া হবে সেগুলি সঠিক ভাবে পূরণ করুন।
৭)সর্বশেষে সমস্ত তথ্য যাচাই করে আবেদনটি সাবমিট করুন।

এবার আবেদনটি সম্পূর্ণ হলে আপনি সরকারের কাছ থেকে বাড়ির ছাদে সোলার প্যানেল স্থাপন করার জন্য অনুমতি পাবেন। এরপর বাড়ির ছাদে আপনার সোলার প্যানেল ইনস্টল হয়ে গেলে আপনি নেট মিটার এর জন্য আবেদন করতে পারবেন, যার উপর ভিত্তি করে আপনি সরকারের কাছ থেকে ভর্তুকি পাবেন। যদি আপনি ৭০০ বর্গ ফুট জায়গায় ৩ কিলো ওয়াটের সোলার প্যানেল স্থাপন করেন তাহলে আপনার মোট খরচ পড়বে প্রায় আশি হাজার টাকার কাছাকাছি। এই কাজের জন্য আপনি এই প্রকল্পের অধীনে ৩৬ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাবেন। এই প্রকল্পের অধীনে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যেতে পারে।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 

আমাদের Facebook পেজ Follow Us
আমাদের What’s app চ্যানেল Join Us
আমাদের Twitter Follow Us
আমাদের Instagram Join Us
আমাদের YouTube Follow Us
আমাদের LinkedIn Join Us
Google নিউজে ফলো করুন Follow Us

This post was last modified on 24 July 2024 7:36 PM

Sudipta Sahoo

Hello Friend's, This is Sudipta Sahoo, from India. I am a Web content creator, and writer. Here my role is at Ichchekutum is to bring to you all the latest news from new scheme, loan etc. sometimes I deliver economy-related topics, it is not my hobby, it’s my interest. thank you!

Most Recent Posts

Unsold Players in Auction 2026। আইপিএল মিনি নিলামে অবিক্রিত খেলোয়াড়দের সম্পূর্ণ তালিকা আপডেট করা হয়েছে!!

Unsold Players in Auction 2026: মঙ্গলবার আবুধাবির ইতিহাদ সেন্টারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬ নিলামের সময়… Read More

2 hours ago

PM Kisan 22nd Installment Status। ২২তম কিস্তির আগে বড় আপডেট কৃষকরা কি এখন ৬,০০০ টাকার পরিবর্তে ১২,০০০ টাকা পাবেন?

PM Kisan 22nd Installment Status: প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সাথে যুক্ত লক্ষ লক্ষ কৃষক বর্তমানে অসংখ্য… Read More

3 hours ago

Last Pradosh Vrat 2025 । ২০২৫ সালের শেষ প্রদোষ উপবাসটি বিশেষ, অনেক শুভ যোগ তৈরি হবে এবং প্রতিটি ইচ্ছা পূরণ হবে।

Last Pradosh Vrat 2025: প্রতি মাসের কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত পালন করা… Read More

4 hours ago

Kartik Sharma CSK। কার্তিক শর্মা কে? যাকে চেন্নাই সুপার কিংস ১৪.২০ কোটি টাকায় কিনেছে!!

Kartik Sharma CSK: রাজস্থানের ভরতপুরের ১৯ বছর বয়সী কার্তিক শর্মা আইপিএল ২০২৬ নিলামে ইতিহাস তৈরি… Read More

4 hours ago

Paush Month Amavasya 2025। 19 বা 20 ডিসেম্বর? সঠিক তারিখ এবং স্নান এবং দানের সময় জেনে নিন।

Paush Month Amavasya 2025: হিন্দু ধর্মে, পৌষ অমাবস্যা খুব তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। এই… Read More

5 hours ago

New Voter registration Process। ১ জানুয়ারী তারিখে ১৮ বছর পূর্ণ হলে, কিভাবে ভোটার তালিকায় নাম যুক্ত করবেন?

New Voter registration Process: আপনি যদি প্রথমবারের মতো ভোটার হতে চলেছেন অথবা কোনও কারণে আপনার… Read More

5 hours ago