Celebration

Happy Maha Sasthi 2024। মহা ষষ্ঠীতে দেবীর বোধনের মাধ্যমেই শুরু হয় বাঙালির দুর্গোৎসব এই মহাষষ্ঠীর গুরুত্ব সম্পর্কে জেনে রাখুন।

Rate this post

Happy Maha Sasthi 2024 – ষষ্ঠীর দিন দেবী দুর্গার মুখ উন্মোচন করে শুরু হয় বোধনের কাজ। আর এই বোধনের মাধ্যমেই দেবী দুর্গাকে মর্তে আহ্বান করা হয়। তারপরেই চলে পূজোর কাজ।

Maha Sasthi in Bengali

বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর বিভিন্ন উৎসবের মাধ্যমে বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো (Durga Puja)। চলতি বছরের অক্টোবর মাসের ৯ তারিখ মহা ষষ্ঠী অর্থাৎ এই দিন দেবীর বোধনের মাধ্যমে শুরু হয় বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব। ষষ্ঠীর দিন থেকে চারিদিকে ঢাকের বাজনা, কাঁসরের ঘন্টা, শঙ্খের আওয়াজ ইত্যাদির মাধ্যমে মুখরিত ও প্রাণবন্ত হয়ে ওঠে গোটা পরিবেশ। সকালটা যেন শুরু হয় এক ঝকঝকে আবহাওয়ার মাধ্যমে। বিশেষজ্ঞদের মতে এই ষষ্ঠীর দিনেই দেবী দুর্গা কৈলাসের যাত্রা শেষ করে সপরিবারে মর্তে গমন করেন।

Maha Sasthi Durga Puja

বাঙ্গালীদের এই শ্রেষ্ঠ উৎসব শুরু হয় মহাষষ্ঠীর দিন থেকেই। আর এই দিনই হয় দেবীর বোধন। শাস্ত্রমতে মহাষষ্ঠীর (Maha Sasthi) দিনে মহামায়া সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের সঙ্গে বাপের বাড়িতে আসেন। আর এই ষষ্ঠীর দিন থেকেই শুরু হয় বাঙ্গালীদের সমস্ত ধরনের আচার অনুষ্ঠান। এই দিন প্রথম দেবীর মুখ খুলে দেওয়া হয় এবং শুরু হয় পূজোর কাজ। বোধন শব্দের অর্থ হলো জাগ্রত করা। অর্থাৎ এই বোধনের মাধ্যমে দশভূজা দুর্গাকে আহ্বান করা হয় মর্তে। তারপর নিয়ম কানুন মেনে এই ষষ্ঠীর (Maha Sasthi) দিন থেকে দশমী দিন পর্যন্ত চলে দেবীর আরাধনা। দেবীর আরাধনা কালে সবাই চায় এই পাঁচ দিন যেন কোনরকম বাধা বিঘ্ন না আসে। সেইহেতু একটি তামার পাত্রে গঙ্গাজল রেখে মন্ডপের এক কোনায় স্থাপন করা হয়। সেখানেই চলেই দুর্গা ও চণ্ডীর আরাধনা। এরপর শুরু হয় দেবীর বোধন তারপর অধিবাস ও আমন্ত্রণ পর্ব।

Subho Sasthi: Maa Katyayani

শাস্ত্রমতে জানা গেছে ষষ্ঠীর দিন দেবী ষষ্ঠীর রূপ কাত্যায়নীর আরাধনা করা হয়। আর নবরাত্রি তে আরাধনা করা হয় দেবীর নয় রূপের। সাধারণ মানুষের ধারণা ষষ্ঠীর দিন কাত্যায়নী রোগ দুঃখ কষ্ট ও ভয়কে দূর করার আশীর্বাদ প্রদান করেন। এছাড়া জীবনের সমস্ত সমস্যা যাতে দূর হয় এবং সংসারের সুখের সমৃদ্ধি হয় সেইহেতু কিছু নিয়ম মেনে চলা উচিত। সেই জন্য বাঙালির ঘরে দেখা যায় সন্তানের মঙ্গল কামনায় ওই দিন বাড়ির সব মহিলারা এবং মায়েরা দুর্গা ষষ্ঠী পালন করে থাকেন।

শাস্ত্রমতে দেবী কাত্যায়নী (Maa Katyayani) হল মহামায়ার একটি ভয়ংকর রূপ। আমরা যেমন জানি চন্ডী বা ভদ্রকালী হলেন যুদ্ধের দেবী সেই রকমই কাত্যায়নী হলেন যুদ্ধের দেবী। নবরাত্রির এই ষষ্ঠ রূপে দেবীর গায়ের রং থাকে সূর্যের মতো লাল সেই হেতু ষষ্ঠীর দিন লাল রঙের পোশাক পরা শুভ বলে মনে করা হয়।

এই ধরনের তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের Facebook পেজ Follow Us
আমাদের What’s app চ্যানেল Join Us
আমাদের Twitter Follow Us
আমাদের Telegram চ্যানেলClick Here
আমাদের Instagram Join Us
আমাদের LinkedIn Join Us
Google নিউজে ফলো করুন Follow Us

This post was last modified on 7 October 2024 11:30 PM

Sudipta Sahoo

Hello Friend's, This is Sudipta Sahoo, from India. I am a Web content creator, and writer. Here my role is at Ichchekutum Bangla is to bring to you all the latest news from new scheme, loan etc. sometimes I deliver economy-related topics, it is not my hobby, it’s my interest. thank you! For tips or queries, you can reach out to him at sudipta@ichchekutum.com

Most Recent Posts

Durga Visarjan 2026: বিজয়া দশমীতে দেবীর বিদায়যাত্রার সময়সূচি জেনে নিন

সুদীপ্ত সাউ, কলকাতা: বাঙালির সবচেয়ে বড় আনন্দঘন উৎসবের শেষ পর্যায় হলো বিজয়া দশমী। শরৎকালের কাশফুল,… Read More

17 minutes ago

Happy Maha Sasthi 2026: বোধন ও ঢাকের তালে শুরু শারদোৎসব! শুভ মহাষষ্ঠীর শুভেচ্ছা

সুদীপ্ত সাউ, কলকাতা: কাশবনের শুভ্র দোলা, নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ আর বাতাসে শিউলির… Read More

3 hours ago

Navratri 2026 Day 5 Devi: পঞ্চম দিনে মা স্কন্দমাতার কৃপা পেতে কী ভোগ দেবেন?

Navratri 2026 Day 5 Devi: শারদীয় নবরাত্রির পঞ্চম দিনটি ভক্তদের জীবনে এক বিশেষ আধ্যাত্মিক মুহূর্ত… Read More

15 hours ago

SEBI CAS News Today: শেয়ার বাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত! ক্লোজিং অকশন সেশন নিয়ে কী সিদ্ধান্ত নিচ্ছে সেবি?

সুদীপ্ত সাউ, কলকাতা: ভারতীয় শেয়ার বাজারে ট্রেডার এবং বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে।… Read More

18 hours ago

India Canada Trade Deal News: বাণিজ্যে বড় চমক, লাভবান হবে কোন খাত?

সুদীপ্ত সাউ, কলকাতা: বিশ্ব রাজনীতির মঞ্চে কূটনৈতিক উত্থান-পতন যাই থাকুক না কেন, আন্তর্জাতিক অর্থনীতির গতিপথ… Read More

2 days ago

Navratri 2026 Day 4 Devi: এক হাসিতেই সৃষ্টি ব্রহ্মাণ্ড! মা কুষ্মাণ্ডার আরাধনায় দূর হবে রোগ-শোক

সুদীপ্ত সাউ, কলকাতা: শারদীয় ও বাসন্তী নবরাত্রির প্রতিটি তিথি সনাতন ধর্মে বিশেষ তাৎপর্য বহন করে।… Read More

2 days ago