Infosys Stem Scholarship
Infosys Stem Scholarship: পড়ুয়াদের পড়াশোনার স্বার্থে ইনফোসিস কোম্পানি প্রদান করছে স্কলারশিপ। তবে এক্ষেত্রে কেবলমাত্র মহিলারা আবেদন করতে পারবেন।
বর্তমানে পড়ুয়াদের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য সরকারের পক্ষ থেকে অনেকগুলি স্কলারশিপ এর ব্যবস্থা রয়েছে। ঠিক তার পাশাপাশি বেসরকারি সংস্থা এবং বিভিন্ন কোম্পানিগুলির থেকেও রয়েছে স্কলারশিপ এর বিশেষ সুযোগ। এবার সকল পড়ুয়াদের জন্য আরও একটি নতুন স্কলারশিপ চালু হলো যা প্রদান করা হচ্ছে ইনফোসিস কোম্পানি থেকে ইনফোসিস ফাউন্ডেশন এর পক্ষ থেকে গ্রাজুয়েশন ডিগ্রী করেছেন বা কলেজে ভর্তি হয়েছে এই রকম পড়ুয়াদের বাৎসরিক আর্থিক সাহায্য হিসেবে স্কলারশিপ প্রদান করা হচ্ছে। এবার আমাদের জানতে হবে এই স্কলারশিপ এর জন্য কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য কি কি নথিপত্র লাগবে এই সব বিষয়ে আপনাদের জানানোর মূল উদ্দেশ্যে লেখা হয়েছে আমাদের আজকের এই প্রতিবেদন। তাই সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
ভারতের বড় বড় আইটি কোম্পানি গুলির মধ্যে অন্যতম একটি হল ইনফোসিস কোম্পানি। এই ইনফোসিস কোম্পানির কর্ণধার হলেন নারায়ন মূর্ত এবং ইনফোসিস ফাউন্ডেশন এর সমস্ত ধরনের কার্য দেখাশোনা করে থাকেন শ্রীমতি সুধা মূর্তি। এই স্কলারশিপ প্রদান করার মূল উদ্দেশ্য হলো সমাজের সর্বস্তরে পিছিয়ে পড়া পড়ুয়াদের পাশে দাঁড়ানো। যাতে তারা তাদের সামনের পড়াশোনা সম্পূর্ণ করতে পারে। শুধু তাই নয়, একইভাবে শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে ফাউন্ডেশন স্কলারশিপের গুরুত্ব অপরিসীম।
| স্কলারশিপ | Infosys Stem Scholarship |
| বৃত্তির পরিমান | সর্বাধিক ১ লক্ষ টাকা। |
| আবেদনের শেষ সময়সীমা | ১৪ই সেপ্টেম্বর ২০২৪। |
| আবেদনের জন্য লিংক | Apply Now |
| ইনফোসিস ফাউন্ডেশনের ওয়েবসাইট | Official Website |
এই স্কলারশিপে আবেদন (Infosys Stem Scholarship) করতে হলে যেসব যোগ্যতা থাকা প্রয়োজন তার নিম্নে আলোচনা করা হলো –
→ এই স্কলারশিপ এ আবেদনকারী পড়ুয়াকে অবশ্যই ভারতের স্থায়ী নাগরিক হতে হবে।
→ ইনফোসিস স্কলারশিপ এ কেবলমাত্র মহিলা পড়ুয়ারাই আবেদন করতে পারবে।
→ এছাড়া আবেদনকারীকে অবশ্যই চার বছরের স্নাতক স্তর অর্থাৎ গণিত ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মেডিকেল ইত্যাদি ডিগ্রিতে পাঠরত অবস্থায় থাকতে হবে।
→ আবার পাঠরত অবস্থায় থাকাকালীন প্রতিটি বিষয়ে প্রতিটি বছরে অবশ্যই পাশ নাম্বার রাখতে হবে এবং CGPA সাত এর উপরে রাখতে হবে।
→ এই স্কলারশিপ এ আবেদনকারী প্রার্থীর পারিবারিক বার্ষিক আয় ৮ লক্ষ টাকার নিচে হতে হবে।
→ যদি আবেদনকারী প্রার্থী আগে থেকেই অন্য কোন স্কলারশিপ এর জন্য আবেদন করে থাকেন তাহলে তিনি এই স্কলারশিপের সুবিধা পাবেন না।
ইনফোসিস স্কলারশিপ (Infosys Stem Scholarship) এ আবেদন করার জন্য যেসব নথিপত্র গুলির প্রয়োজন সেগুলি নিম্নে দেওয়া হল –
১) এই স্কলারশিপ এ আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাকে Buddy4Study এর অফিসিয়াল পোর্টালে প্রবেশ করতে হবে।
২) তারপর আবেদন প্রক্রিয়াটি শুরু করার জন্য আপনাকে ইনফোসিস ফাউন্ডেশন স্টেম স্টার স্কলারশিপ প্রোগ্রাম ২০২৪ – ২৫ অপশন এ ক্লিক করতে হবে।
৩) এবার আপনি আপনার নিজের নাম, ইমেইল আইডি এবং বৈধ ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি শুরু করতে পারেন, এর মাধ্যমে আপনার আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে যাবে।
৪) আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনি কপি প্রিন্ট আউট বের করে রাখুন যা আপনার ভবিষ্যতে রেফারেন্স হিসেবে কাজ করবে।
এই ধরনের তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇
| আমাদের Facebook পেজ | Follow Us |
| আমাদের What’s app চ্যানেল | Join Us |
| আমাদের Twitter | Follow Us |
| আমাদের Telegram চ্যানেল | Click Here |
| আমাদের Instagram | Join Us |
| আমাদের LinkedIn | Join Us |
| Google নিউজে ফলো করুন | Follow Us |
This post was last modified on 9 September 2024 5:27 PM
বর্তমান ডিজিটাল যুগে সাধারণ মানুষের হাতের মুঠোয় সরকারি পরিষেবা পৌঁছে দিতে পশ্চিমবঙ্গ পুলিশ নিয়ে এসেছে… Read More
শরতের মেঘলা আকাশ আর দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই বাঙালির মন আবারও মেতে ওঠে উৎসবের… Read More
RBI Domestic Money Transfer Rules: আপনি কি নিয়মিত ব্যাঙ্ক, এটিএম (ATM) কিংবা বিজনেস করেসপন্ডেন্ট (BC)… Read More
Bank of Baroda FD Rates Hike for 555 Days: নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই আজও আমাদের… Read More
ভারতের অর্থনীতি এবং শেয়ার বাজারের বিনিয়োগকারীদের জন্য প্রতিটি মাসের ১২ তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন।… Read More
Nvidia CEO Resignation: বিশ্বের প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বাজারে নেমে এসেছে এক বড়সড় ভূমিকম্প।… Read More