NSC Postal Scheme
পোস্ট অফিসের ঝুঁকিহীন স্বল্প সঞ্চয়ের একটি জনপ্রিয় স্কিম হলো NSC Postal scheme। এই স্কিম এ বিনিয়োগ করুন এবং ৭.৭% হারে সুদ পান।
অর্থ বিনিয়োগের জন্য মানুষ বেশি পোস্ট অফিস কেই বেঁচে নেয়। কারণ পোস্ট অফিস এ টাকা বিনিয়োগ করার ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই। পোস্ট অফিসের সেই রকমই একটি ঝুঁকিহীন জনপ্রিয় একটি প্রকল্প হলো NSC Postal Scheme। এই স্কিম এ সাধারণ মানুষ খুব সামান্য টাকা দিয়ে তার ভবিষ্যতের জন্য সঞ্চয় করা শুরু করতে পারে। এই স্কিমটি চালু করতে হলে সর্ব নিম্ন মাত্র ১০০০ টাকা থেকে শুরু করা যেতে পারে। যদি কোনো ব্যাক্তি এই স্কিম এ ১০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি কত শতাংশ সুদ পাবেন, সে সম্পর্কে জানবো। এছাড়াও এই সচেমিতি সম্পর্কে অন্যান্য সমস্ত ধরণের তথ্য জানতে আমাদের এই প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
এই স্কিমটি পোস্ট অফিসের উক্তি অন্যতম ক্ষুদ্র সঞ্চয়ের স্কিম। এতে আপনি সর্বনিম্ন ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন, তবে সর্বোচ্চ বিনিয়োগের ক্ষেত্রে কোনো সীমা নির্ধারণ করা হয় নি। এই স্কিম (NSC Postal Scheme) এর মেয়াদ ৫ বছর। অর্থাৎ আপনি অর্থ বিনিয়োগের পর ৫ বছর পূর্ণ হলে তবেই টাকা তুলতে পারবেন। তবে কোনো বিশেষ কারণে যদি আপনি এই স্কিম এর একাউন্ট টি বন্ধ করতে চান তাহলে তা করতে পারবেন। সম্প্রতি এই স্কিম এর মাধ্যমে সুদ প্রদান করা হয় ৭.৭ শতাংশ। শুধু তাই নয়, এই স্কিম এ ধারা ৮০সি এর অধীনে কর ছাড়ের বিশেষ সুবিধা রয়েছে।
পোস্ট অফিসের ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প গুলি সুদের হার সরকার প্রতি ৩ মাস অন্তর সংশোধন করে। তবে বর্তমান এখন এই স্কিমে (NSC Postal Scheme) সরকার সুদ প্রদান করছে ৭.৭ শতাংশ। তবে এই সুদের হার বার্ষিক চক্রবৃদ্ধি করা হয়। অর্থাৎ আপনি যদি পোস্ট অফিসের এই স্কিম এ ১০ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে মেয়াদ পূর্ণ হওয়ার পর আপনি মোট ১৪,৪৯০ টাকা ফেরত পাবেন। এর অর্থ হলো আপনি আপনার জমানো টাকার উপর ৪ হাজার ৪৯০ টাকা সুদ পাবেন।
এই স্কিমে (NSC Postal Scheme) একাউন্ট খুলতে গেলে ব্যাক্তিকে অবশ্যই প্রাপ্ত্য বয়স্ক হতে হবে। তাছাড়া এই স্কিম এ দুজন অথবা তিনজন এক সাথে যৌথ একাউন্ট খুলতে পারবে। এছাড়া কোনো অভিভাবক যদি তার শিশুর নামে একাউন্ট খুলে বিনিয়োগ করতে চান তাহলে তিনি তা করতে পারেন। যদি নাবালকের বয়স ১০ বছর বা তারও বেশি হয় তাহলে সেই নাবালকটি তার নিজের নামেও একাউন্ট খুলতে পারবে।
পোস্ট অফিসের এই নতুন স্কিমটিতে (NSC Postal Scheme আবেদন করার সবথেকে সহজ উপায় হলো সরাসরি পোস্ট অফিসে গিয়ে আবেদন করা। তার জন্য প্রথমে আপনাকে আপনার নিকটবর্তী পোস্ট অফিসে যেতে হবে। এবং সঙ্গে নিয়ে যেতে হবে প্রয়োজনীয় সমস্ত নথিপত্র যেমন –
| 1 | প্রথমে আপনি পোস্ট অফিসে যান। |
| 2 | তারপর সেখান থেকে NSC scheme এর ফর্ম সংগ্রহ করুন। |
| 3 | এবার ফর্মটিকে সঠিকভাবে পূরণ করুন। |
| 4 | তারপর সেই ফর্ম এর সঙ্গে সমস্ত নথি পত্র গুলি যুক্ত করুন। |
| 5 | এবার ফর্ম সহ নথি পত্র গুলি পোস্ট অফিসে জমা করলেই আপনার একাউন্ট টি খুলে যাবে। |
সর্বশেষে বলা যায় যে, পোস্ট অফিসের NSC স্কিম এ বিনিয়োগ করা লাভ জনক হলেও এই স্কিম টি সম্পর্কে আপনাদের বিস্তারিত সমস্ত ধরণের তথ্য জেনে রাখা উচিত। তার জন্য আপনি পোস্ট অফিসের কর্মীদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ স্কিম এর সমস্ত শর্তাবলী না জেনে তাতে বিনিয়োগ করা উচিত নয়।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন
| আমাদের Facebook পেজ | Follow Us |
| আমাদের What’s app চ্যানেল | Join Us |
| আমাদের Twitter | Follow Us |
| আমাদের Instagram | Join Us |
| আমাদের YouTube | Follow Us |
| আমাদের LinkedIn | Join Us |
| Google নিউজে ফলো করুন | Follow Us |
This post was last modified on 5 July 2024 6:12 AM
Share Market Holiday April 2026 নিয়ে বিনিয়োগকারী এবং ট্রেডারদের জন্য বড় আপডেট সামনে এসেছে। চলতি… Read More
Bengali New Year 2026 বা বাংলা নববর্ষ ২০২৬ বাঙালির জীবনে এক বিশেষ আনন্দ ও নতুন… Read More
Summer Vegetables List: এপ্রিল ও মে মাসের তীব্র গরমকে সাধারণত কৃষিকাজের জন্য প্রতিকূল সময় বলে… Read More
সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট। CBSE 10th Result 2026 Date নিয়ে দীর্ঘ অপেক্ষার… Read More
ভারতীয় সঙ্গীত জগতে নেমে এল গভীর শোক। কিংবদন্তি নেপথ্য গায়িকা আশা ভোঁসলে আর নেই। Asha… Read More
Jan Vishwas Bill 2026 বা জন বিশ্বাস (বিধান সংশোধন) বিল, ২০২৬ মোদী সরকারের অন্যতম বড়… Read More