Scheme

PM Awas Yojana: প্রধানমন্ত্রীর আবাস যোজনা থেকে যারা যারা টাকা পাবে প্রকাশ পেলো তাদের নামের তালিকা। কারা কারা টাকা পাবেন জেনেনিন।

Rate this post

দেশের গৃহহীন ব্যাক্তিদের মাথায় উপযুক্ত ছাদ প্রদান করার উদ্দেশ্যে কেন্দ্র সরকারের নেওয়া প্রধান মন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পটি সত্যি অসাধারণ।

নতুন বছরের শুরুতে আবার এলো খুশির খবর, প্রকাশিত হলো প্রধান মন্ত্রী আবাস যোজনা এর ২০২৪ এর নতুন লিস্ট। অনেক অপেক্ষার পর আবার প্রকাশ হলো লিস্ট। অনেকেই অপেক্ষা করে বসে আছে লিস্ট এ নিজের নাম আছে কিনা তা জানতে, তাই আপনিও যদি অপেক্ষা করে থাকেন তাহলে তাড়াতাড়ি জেনেনিন ,নাহলে আবাস যোজনার সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।

বাড়িতে বসে কিভাবে জানবেন আবাস যোজনায় আপনার নাম আছে কিনা বা বাড়িতে বসে কিভাবে চেক করবেন ২০২৪ এর লিস্ট ,সবকিছু জানতে আমাদের লেখা এই প্রতিবেদন টি সম্পূর্ণ পড়ুন।

আবাস যোজনা সম্পর্কে কিছু তথ্য

দেশে এখনো অনেক পরিবার আছে যারা এখনো দারিদ্রসীমার নীচে বসবাস করে। দেশের সেই সব নিম্ন বা মধ্য আয় যুক্ত পরিবারকে সরকার থেকে একটি ঘর বা আবাসন দেওয়া হয় প্রধানমন্ত্রী আবাস যোজনার (PM Awas Yojana) মাধ্যমে।

এই যোজনা চালু করার পেছনে কেন্দ্র সরকারের মূল উদ্দেশ্য হলো দেশের সবার মাথার উপর থাকবে বাড়ি। এই যোজনা চালু হওয়ার পর থেকে দেশের বহু পরিবার বাড়ি তৈরির টাকা পেয়েছে ,তার থেকে তারা নিজের মাথার উপর একটা থাকার মতো বাড়ি তৈরি করতে পেরেছে। বহু দারিদ্র পরিবারের মুখে হাসি ফুটেছে।

কেন্দ্র সরকার দ্বারা চালু করা প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পটির দুটি ভাগ রয়েছে ,একটি হলো গ্রামীণ আবাস যোজনা এবং অন্যটি শহুরে আবাস যোজনা। দেশের বহু পরিবার আছে যারা এখনো গৃহহীন ,কোনো রকমে পড়ে আছে আকাশের নীচে তাদের মাথার উপর একটা উপযুক্ত ছাদ প্রদান করা হলো কেন্দ্র সরকারের এই প্রকল্পের উদ্দেশ্য।

এই প্রকল্প থেকে অনেক গৃহহীন পরিবারকে পাকাবাড়ি প্রদান করা হয়েছে। আর এখন বর্তমানে প্রকাশ করা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ২০২৪ এর লিস্ট। এবার কোন কোন দারিদ্র পরিবার পেলো প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে এই সুবিধা তা শীঘ্র জেনে নিন ।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় (PM Awas Yojana) টাকার পরিমান কত জানুন

প্রধানমন্ত্রী আবাস যোজনার মূল উদ্দেশ্য হলো দেশের সকলের জন্য সাশ্রয়ী বাড়ি প্রদান করা। আর যারা এই প্রকল্পের আওতায় আছেন এবং যারা এই প্রকল্প থেকে সুবিধা পাওয়ার যোগ্য তাদের সরকার থেকে ১ লক্ষ ২০ হাজার করে টাকা দেওয়া হয়।

তবে কোনো ব্যাক্তি কে একসঙ্গে পুরো টাকা প্রদান করা হয় না , কম কম করে মোট তিনটি ধাপে এই টাকা তুলে দেওয়া হয় আবাস যোজনা থেকে। আবাস যোজনা থেকে প্রথম ধাপে দেওয়া হয় ৬০ হাজার টাকা ,তারপর দেওয়া হয় ৫০ হাজার টাকা তারপর তৃতীয় ধাপে দেওয়া হয় ১০ হাজার টাকা। এইভাবে পর পর পুরো টাকা ব্যাক্তির হাতে তুলে দেওয়া হয়।

আর এই টাকাটি সরাসরি পাঠানো হয় ব্যাক্তির ব্যাঙ্ক একাউন্ট এ। প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) তে আবেদন করতে হলে একটি ব্যাঙ্ক একাউন্ট নম্বর দিতে হয় পরে সেই একাউন্ট নম্বর এ আবাস যোজনার (PM Awas Yojana) টাকা জমা হয়।

তবে যে কেউ যে এই সুবিধা পেতে পারেন তেমন টা কিন্তু নয় ,এই সুবিধা পেতে হলে গ্রাম পঞ্চায়েত থেকে প্রস্তুত করা প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) এর তালিকায় আপনার নাম থাকতে হবে। তাই আপনি যদি এই সুবিধা নিতে চান তাহলে তাড়াতাড়ি চেক করুন ২০২৪ এর আবাস যোজনার লিস্ট এ আপনার নাম আছে কিনা।

বাড়িতে বসে কিভাবে খুঁজবেন আবাস যোজনায় আপনার নাম আছে কিনা জেনেনিন

বর্তমান সমাজে প্রতিটি মানুষের হাতে আছে স্মার্ট ফোন। আর এই ফোন দিয়ে কি না কাজ হয় ,ঠিক তেমনি আপনি বাড়িতে বসেই জেনে নিতে পারেন আবাস যোজনায় (PM Awas Yojana) আপনার নাম আছে কিনা।

তার জন্য আপনাকে কোনো সরকারি দফতর বা পঞ্চায়েত এ যাওয়ার দরকার নাই। আপনি শুধু নিশ্চিন্তে বাড়িতে বসুন ,তারপর আপনার স্মার্ট ফোন টি নিন ,আর আমাদের বলে দেওয়া পথ ধরে চেক করুন। স্মার্ট ফোন থেকে আবাস যোজনার লিস্ট এ নাম আছে কিনা জানতে হলে আপনাকে যেতে হবে – https://pmayg.nic.in/netiay/masterlogin.aspx ওয়েবসাইট এ ।

এরপর আপনার মোবাইল এ অপসন গুলির মধ্যে ‘Awaassoft’ এই অপসন টি বেছে নিতে হবে। তারপর সেখান থেকে ‘Report ‘ অপসন এ যান। তারপর ‘Beneficiary details for verification’ অপসন এ ক্লিক করুন। এখন থেকে আপনাকে State সিলেক্ট করুন, সাল 2023 – 2024 সিলেক্ট করুন।

সেখান থেকে ‘Pradhan mantri awaas yojana’ সিলেক্ট করুন। তারপর যে লিস্ট আসবে সেখানে ক্যাপচা কোড বসিয়ে সাবমিট করুন। তাহলেই আপনার সামনে ২০২৪ এর আবাস যোজনার লিস্ট টি প্রকাশ পাবে এবং আপনি সহজে আপনার নাম টি লিস্ট এ আছে কিনা তা জেনে নিতে পারবেন।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 

আমাদের Facebook পেজFollow Us
আমাদের What’s app চ্যানেলJoin Us
আমাদের TwitterFollow Us
আমাদের InstagramJoin Us
আমাদের YouTubeFollow Us
আমাদের LinkedInJoin Us
Google নিউজে ফলো করুনFollow Us

This post was last modified on 20 January 2024 4:20 AM

Sudipta Sahoo

Hello Friend's, This is Sudipta Sahoo, from India. I am a Web content creator, and writer. Here my role is at Ichchekutum Bangla is to bring to you all the latest news from new scheme, loan etc. sometimes I deliver economy-related topics, it is not my hobby, it’s my interest. thank you! For tips or queries, you can reach out to him at sudipta@ichchekutum.com

Most Recent Posts

Maha Navami 2026 Date and Time: নবমী নিশির দিনক্ষণ চূড়ান্ত, কখন পড়ছে তিথি?

সুদীপ্ত সাউ, কলকাতা: শারদোৎসব মানেই বাঙালির প্রাণের স্পন্দন, ঢাকের বোলে মেতে ওঠা এবং পাঁচ দিনের… Read More

15 hours ago

Navratri 2026 Day 2 Devi: মা ব্রহ্মচারিণীর পুজোয় কাটবে সব বাধা! জানুন সহজ নিয়ম

সুদীপ্ত সাউ, কলকাতা: শারদীয় ও চৈত্র নবরাত্রির প্রতিটি দিনের নিজস্ব মাহাত্ম্য ও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে।… Read More

19 hours ago

Ghatasthapana Muhurat 2026: জানুন শারদীয় নবরাত্রির ঘটস্থাপনের সেরা শুভ সময়

Ghatasthapana Muhurat 2026: দেবীপক্ষের সূচনা এবং শারদীয় নবরাত্রির আগমন মানেই অন্তরে এক পরম আধ্যাত্মিক উল্লাস।… Read More

1 day ago

Navratri 2026 Day 1 Devi: প্রথম দিনেই খুলবে ভাগ্যের দরজা! শৈলপুত্রীর পুজোয় ভুলেও এই ভুল করবেন না

সুদীপ্ত সাউ, কলকাতা: শারদীয় ও চৈত্র নবরাত্রির পুণ্যলগ্নে শক্তির আরাধনায় মেতে ওঠে সমগ্র দেশ। নয়টি… Read More

1 day ago

WB School Durga Puja Holiday: কবে বন্ধ হচ্ছে স্কুল, খুলবেই বা কবে? দেখে নিন একনজরে

সুদীপ্ত সাউ, কলকাতা: শরতের আগমনী বার্তা আর বাতাসে শিউলির গন্ধ জানান দিচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব… Read More

2 days ago

Navratri Colours 2026 List with Date: ৯ দিনের শুভ রঙ ও তালিকা দেখে নিন

Navratri Colours 2026 List: শরতের আগমন মানেই চারিদিকে উৎসবের আমেজ। হিন্দু ধর্মে দেবী দুর্গার আরাধনায়… Read More

2 days ago