Scholarship

Jindal Scholarship 2024: সীতারাম জিন্দাল স্কলারশিপ সমস্ত পড়ুয়াদের প্রদান করছে ৫০০০ টাকা! মিস করতে না চাইলে কিভাবে আবেদন করতে হয় জেনে রাখুন।

Rate this post

Jindal Scholarship 2024: ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য প্রদান করার জন্য প্রতিবছর সীতারাম জিন্দাল স্কলারশিপ ৫ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রদান করে থাকে যাতে তাদের পড়াশোনায় অসুবিধা না হয়।

সমস্ত পড়ুয়াদের ভবিষ্যৎ ও পড়াশোনা দিক সুনিশ্চিত করার জন্য সরকারি হোক বা বেসরকারি অনেক স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। সেরকমই একটি জনপ্রিয় স্কলারশিপ নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেখান থেকে সমস্ত পড়ুয়ারা প্রতিবছর ৫ হাজার টাকা, ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারে। এই স্কলারশিপটির নাম হল সীতারাম জিন্দাল স্কলারশিপ। এই স্কলারশিপ এ কিভাবে আবেদন করতে হবে, কারা কারা এই স্কলারশিপ পাওয়ার যোগ্য, সবকিছু বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সীতারাম জিন্দাল স্কলারশিপ ২০২৪ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য:

সীতারাম জিন্দাল ফাউন্ডেশন অবস্থিত ব্যাঙ্গালুরুতে। এটি একটি আন্তর্জাতিক ট্রাস্ট। এখান থেকে প্রত্যেক বছর প্রায় বারো হাজার এরও বেশি মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভ করার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। শুধু তাই নয় এই স্কলারশিপের অধীনে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীরা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য লাভ করতে পারে।

জিন্দাল স্কলারশিপ এ (Jindal Scholarship 2024) আবেদন করার জন্য আবেদনকারীর যোগ্যতা সমূহ:

সারা দেশ জুড়ে সমস্ত পড়ুয়ারা মাধ্যমিক পাশ করার পর উচ্চ মাধ্যমিক অথবা কলেজে ভর্তি হওয়ার পর এই স্কলারশিপের জন্য আবেদন করে থাকে। এর জন্য যে যোগ্যতা থাকা প্রয়োজন তা হলো –

১) এই স্কলারশিপে আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে।
২) পড়ুয়াদের মধ্যে যারা ছাত্র তাদের পূর্ববর্তী পরীক্ষায় ৬৫% ও যারা ছাত্রী তাদের পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নাম্বার রাখা বাধ্যতামূলক।

জিন্দাল স্কলারশিপ এ (Jindal Scholarship 2024) আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্রসমূহ:

  • এই স্কলারশিপ এর আবেদন পত্র পাঠানোর সময় সেই আবেদনপত্রের সঙ্গে কিছু নথিপত্রের জেরক্স সংযুক্ত করে পাঠাতে হবে এবং সেই জেরক্স গুলিতে অবশ্যই প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে দিয়ে অ্যাটিসটেড এবং ভেরিফাই করে রাখতে হবে।
  • আবেদনকারীর পূর্ববর্তী বার্ষিক পরীক্ষার রেজাল্ট।
  • জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট না হলে অন্য কোন প্রমাণপত্র।
  • আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র।
  • Annexure IV বা Annexure IX অনুসারে হোস্টেলারদের জন্য সংশ্লিষ্ট হোস্টেলের ওয়ারড্রেন এর থেকে শংসাপত্র জমা দিতে হবে।
  • সরকারি মেধা কোটার অধীনে ভর্তি হলেও তার প্রমাণপত্র জমা করতে হবে।
  • যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে তার প্রমাণপত্র জমা করতে হবে।

জিন্দাল স্কলারশিপ এ (Jindal Scholarship 2024) কিভাবে আবেদন করা যায় সেই সম্পর্কে জেনে নিন:

→ সীতারাম জিন্দাল স্কলারশিপ এ আবেদন অন্যান্য স্কলারশিপ এর মত অনলাইনে হয় না এক্ষেত্রে অফলাইনে সাবমিট করতে হয় ফর্ম।

→ জিন্দাল স্কলারশিপ এ আবেদন করার জন্য সর্বপ্রথম আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে। তার জন্য সীতারাম জিন্দাল স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।

→ তারপর সাইবার ক্যাফ বা কম্পিউটার থেকে প্রিন্ট আউট করতে হবে। তবে আপনাদের সাহায্যের জন্য সরাসরি লিংক দেওয়া রইল।

→ এবার ফর্মটি সম্পূর্ণ নিখুঁতভাবে এবং সঠিক করে পূরণ করতে হবে।

→ উপরে উল্লেখিত সমস্ত নথিপত্র গুলি সংগ্রহ করে এটেস্টেড করে ফরমেট সঙ্গে সংযুক্ত করতে হবে।

→ এইভাবে আপনার ফর্মটি সম্পূর্ণ লেখা হয়ে গেলে আবেদন করার জন্য নিম্নলিখিত ঠিকানায় speed post এ পাঠিয়ে দিন।

  • আবেদনের ঠিকানাটি হলো :

→ [ The Trustee, Sitaram Jindal Foundation, Jindal Nagar, Tumkur Road, Bengaluru 560073 ]

এই ধরনের তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের Facebook পেজ Follow Us
আমাদের What’s app চ্যানেল Join Us
আমাদের Twitter Follow Us
আমাদের Telegram চ্যানেলClick Here
আমাদের Instagram Join Us
আমাদের LinkedIn Join Us
Google নিউজে ফলো করুন Follow Us

This post was last modified on 10 September 2024 7:37 PM

Sudipta Sahoo

Hello Friend's, This is Sudipta Sahoo, from India. I am a Web content creator, and writer. Here my role is at Ichchekutum Bangla is to bring to you all the latest news from new scheme, loan etc. sometimes I deliver economy-related topics, it is not my hobby, it’s my interest. thank you! For tips or queries, you can reach out to him at sudipta@ichchekutum.com

Most Recent Posts

Summer Vegetables List: এপ্রিল–মে মাসের প্রচণ্ড গরমেও যেসব সবজি সোনার মতো ফলন দেবে

Summer Vegetables List: এপ্রিল ও মে মাসের তীব্র গরমকে সাধারণত কৃষিকাজের জন্য প্রতিকূল সময় বলে… Read More

5 hours ago

CBSE 10th Result 2026 Date: ১৫ই এপ্রিলের মধ্যে প্রকাশ হতে পারে সিবিএসই দশম শ্রেণির ফলাফল, জেনে নিন বিস্তারিত

সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট। CBSE 10th Result 2026 Date নিয়ে দীর্ঘ অপেক্ষার… Read More

6 hours ago

Asha Bhosle Death News: বুকে সংক্রমণ ও মাল্টি‑অর্গান ফেইলিউরের পর ৯২ বছর বয়সে প্রয়াত আশা ভোঁসলে

ভারতীয় সঙ্গীত জগতে নেমে এল গভীর শোক। কিংবদন্তি নেপথ্য গায়িকা আশা ভোঁসলে আর নেই। Asha… Read More

7 hours ago

Jan Vishwas Bill 2026: জন বিশ্বাস বিল কী এবং কী কী পরিবর্তন আনা হয়েছে?

Jan Vishwas Bill 2026 বা জন বিশ্বাস (বিধান সংশোধন) বিল, ২০২৬ মোদী সরকারের অন্যতম বড়… Read More

8 hours ago

US Iran Ceasefire Talks Stalled: যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি আলোচনা কেন থমকে গেল এবং সামনে কী অপেক্ষা করছে?

US Iran Ceasefire Talks Stalled: এক মাসেরও বেশি সময় ধরে চলা প্রাণঘাতী সংঘর্ষে হাজার হাজার… Read More

9 hours ago

8th Pay Commission: অষ্টম বেতন কমিশনে বেতন কত বাড়বে? কবে কার্যকর হবে? বিস্তারিত জানুন

কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হলো 8th Pay Commission বা… Read More

10 hours ago