Scheme

Swasthya Sathi: রাজ্য সরকারের উদ্যোগে চালু নতুন স্বাস্থ্য সাথী কার্ড! সঙ্গে একগুচ্ছ সুবিধা।

Rate this post

রাজ্যের পরিযায়ী শ্রমিকদের স্বার্থে মাননীয়া মুখ্যমন্ত্রী চালু করলেন নতুন স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi)। যাতে শ্রমিকরা শান্তিতে ভিনরাজ্যে উপার্জন করতে পারে।

জনগণের স্বার্থে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিভিন্ন রকম প্রকল্প চালু হয়েছে পশ্চিমবঙ্গে। সে গুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ড অর্থাৎ দরিদ্র অসহায় মানুষদের খুবই নূন্যতম খরচে চিকিৎসার সুযোগ করে দেওয়া। এর থেকে বলা যায় মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের দিন দরিদ্র মানুষদের কথা ভেবে এই উদ্যোগ নিয়েছেন। তবে তিনি বেশির ভাগ নারী কল্যাণের দিকে উদ্যোগ নিয়ে থাকেন। তার ই এক বড়ো প্রমান হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্প। যা সম্পূর্ণ মহিলাদের স্বার্থে নেওয়া। ঠিক একই ভাবে তিনি এবার রাজ্যের পরিযায়ী কর্মীদের কথা ভেবে চালু করেছেন স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ড।

গত মঙ্গলবার শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে এক বৈঠকে জনজাতি, সম্প্রদায় এবং বিভিন্ন উন্নয়ন মূলক বোর্ড গুলিকে নিয়ে আলোচনা প্রসঙ্গে নিজে থেকে স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ড এর কথা ঘোষণা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। বর্তমান দিনে বিভিন্ন ধরণের স্মার্ট কার্ড গুলির মতোই স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ড ও হলো একটি কাগজ বিহীন স্মার্ট কার্ড। তবে এই প্রকল্পটি বর্তমান দিনে নয়, এই প্রকল্পের ঘোষণা হয়েছিল ২০১৬ সালে ৩০ শে ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে।

কারা পাবেন নতুন স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা?

রাজ্য সরকার দ্বারা চালু করা এই কার্ডটির সুবিধা সকল রাজ্যবাসী পেয়ে থাকবেন তার খরচ বহন করবে স্বয়ং আজ সরকার। মাননীয়া মুখ্যমন্ত্রী আরো বলেন যে, আমাদের রাজ্যে বহু শ্রমিক মজুর রয়েছে যারা বাইরের রাজ্যে কাজ করে থাকেন সেই সব দিন মজুরদের কথা ভেবে আজ থেকে তাদের হাথে তুলে দেওয়া হবে স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ড। যাতে তারা চিকিৎসার ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন না হয়।

পরিযায়ী শ্রমিক অর্থাৎ যারা বাইরে কাজ করে থাকেন। এরা যখন বাইরে কাজ করে থাকে তখন এদের শরীর খারাপ হলে এরা বাড়িতে খবর পাঠান। এই ভেবে যে ঘরের মানুষ এই বিষয়টা নিয়ে ভাববে ও দেখবে। কিন্তু তারা চাইলেও তাদের কাছে চিকিৎসা করানোর মতো কোনো টাকা থাকে না । আমাদের রাজ্যে প্রায় ২৮ লক্ষ শ্রমিক মজুররা বাইরের রাজ্যে কাজ করে থাকেন, সেই সব শ্রমিক মজুরদের জন্য স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ড আলাদা ভাবে প্রদান করছে রাজ্য সরকার। যাতে তারা ভিন রাজ্যে থেকেও চিকিৎসা ক্ষেত্রে কোনো অসুবিধায় না পড়েন।

আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে অনেক পরিযায়ী শ্রমিক আছেন যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে কাজ করেন এবং কিছু মাস অন্তর অন্তর নিজের রাজ্যে ফিরে যান নিজের পরিবার ও আপনজনের কাছে। বর্তমানে আমাদের রাজ্যের গণনা অনুযায়ী এই পরিযায়ী শ্রমিকদের সংখ্যা প্রায় ২৮ লক্ষ।
তবে তারা একা একা ভাবে যে ভিন রাজ্যে যায় তা কিন্তু নয় তারা গোষ্ঠী বদ্ধ ভাবে থাকে অর্থাৎ ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার সময় সঙ্গে বদ্ধ ভাবে যায়। যা তাদের কাজের ক্ষেত্রে এবং ভিন রাজ্যে থাকার ক্ষেত্রে অনেকটা সাহায্য হয়।

নতুন স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা?

যেসব শ্রমিকরা নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে কাজের জন্য যান তাদের মধ্যে বেশির ভাগ মানুষ রাজমিস্ত্রি, রং করা, মাঠি কাটা এছাড়া বিভিন্ন কোম্পানির কাজে ও যায়। যদি ভিন রাজ্যে কাজ করতে করতে কোনো শ্রমিকের উঁচু বিল্ডিং থেকে পড়ে দুর্ঘটনা হয় বা অন্য কোনো কাজ করার ক্ষেত্রে কোনো ভাবে দুর্ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে বিপুল পরিমান টাকা খরচ করে চিকিৎসা করানো তাদের পক্ষে সম্ভব হয় না, যা তাদের একটি বড়ো সমস্যার কারণ।

কোনো দুর্ঘটনা ঘটার পর শ্রমিকের পরিবারে খবর পাঠানো হয় কিন্তু যতক্ষনে সে খবর নিয়ে পৌঁছায় ততক্ষনে শ্রমিকের মর্মান্তিক কিছু হয়ে যেতে পারে। এই সব খারাপ পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্য সরকার নতুন স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ড এর সিদ্ধান্ত নিয়েছেন। এই স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে ভিন রাজ্যের শ্রমিকরা বিনা মূল্যে চিকিৎসা করতে পারবেন। সেখানকার কোনো স্থানীয় হাসপাতাল বা নার্সিং হোম থেকে তও আবার কোনো সমস্যা ছাড়াই।

স্বাস্থ্য সাথী কার্ডের (Swasthya Sathi) বীমার পরিমান কত ?

এই কার্ডের মাধ্যমে রাজ্যের সাধারণ পরিবারের ক্ষেত্রে প্রত্যেক পরিবার পিছু বার্ষিক ৫ লাখ টাকার বীমা প্রদান করে থাকে সরকার। তবে পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে এই ব্যবস্থা টি একটি ভিন্ন অর্থাৎ এরা ইন্সুরেন্সের পরিবর্তে অসুরেন্স পাবেন। ভিন রাজ্যের যেকোনো সরকারি হাসপাতাল ছাড়াও বেসরকারি যেকোনো নার্সিং হোম এও চিকিৎসা করানোর সুযোগ পাবে এই নতুন স্বাস্থ্য সাথী কার্ড এর মাধ্যমে।

সর্বশেষে বলা যায় যে, এই স্বাস্থ্য সাথী কার্ড চালু হওয়ার ফলে শ্রমিকদের পাশাপাশি তাদের পরিবার রাও অনেকটা দুশ্চিন্তা মুক্ত হয়েছে কারণ তাদের পরিবারের মানুষটি শান্তির সাথে বাইরে উপার্জন করতে পারবে।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন 

আমাদের Facebook পেজ Follow Us
আমাদের What’s app চ্যানেল Join Us
আমাদের Twitter Follow Us
আমাদের Instagram Join Us
আমাদের YouTube Follow Us
আমাদের LinkedIn Join Us
Google নিউজে ফলো করুন Follow Us

This post was last modified on 18 March 2024 10:35 AM

Sudipta Sahoo

Hello Friend's, This is Sudipta Sahoo, from India. I am a Web content creator, and writer. Here my role is at Ichchekutum Bangla is to bring to you all the latest news from new scheme, loan etc. sometimes I deliver economy-related topics, it is not my hobby, it’s my interest. thank you! For tips or queries, you can reach out to him at sudipta@ichchekutum.com

Most Recent Posts

Petrol Pump Business Plan: একটি পেট্রোল পাম্প খুলতে কতটা জ্ঞান, দক্ষতা ও বিনিয়োগ প্রয়োজন?

বর্তমান সময়ে ভারতে গাড়ি ও দুই চাকার যানবাহনের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনের… Read More

1 hour ago

Wipro Buyback News: ১৫,০০০ কোটি টাকার শেয়ার বাইব্যাক ঘোষণা, বিনিয়োগকারীদের জন্য বড় সুযোগ

Wipro Buyback News ঘিরে শেয়ার বাজারে ব্যাপক চর্চা শুরু হয়েছে। দেশের অন্যতম আইটি জায়ান্ট উইপ্রো… Read More

4 hours ago

Amarnath Yatra Registration 2026: অমরনাথ যাত্রা শুরু ৩ জুলাই, কবে ও কীভাবে করবেন রেজিস্ট্রেশন?

Amarnath Yatra Registration 2026 নিয়ে তীর্থযাত্রীদের জন্য বড় আপডেট সামনে এসেছে। জানা গেছে, ২০২৬ সালে… Read More

5 hours ago

Mohini Ekadashi 2026 Date: ২৬ না ২৭শে এপ্রিল? জানুন মোহিনী একাদশীর সঠিক তারিখ, পূজার সময় ও মাহাত্ম্য

হিন্দু পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় মোহিনী একাদশী। ২০২৬ সালে মোহিনী… Read More

6 hours ago

Iran Conflict Impact on Tourism and Aviation: ইরান যুদ্ধের জেরে পর্যটন ও বিমান চলাচলে গভীর সংকট

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতি এখন আর শুধু আঞ্চলিক বিষয় নয়। Iran Conflict Impact on… Read More

23 hours ago

Vaishakh Maas Amavasya 2026: ১৭ না ১৮ এপ্রিল? বৈশাখ অমাবস্যার সঠিক তারিখ, শুভ সময় ও কী ভুল করবেন না

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে Vaishakh Maas Amavasya 2026 একটি বিশেষ গুরুত্বপূর্ণ তিথি। এই দিনটি মূলত পূর্বপুরুষদের… Read More

24 hours ago