Weather

West Bengal Weather | দক্ষিণবঙ্গে আবহাওয়ার আপডেট ৭০ কিমি বেগে বইতে চলেছে ঝড়ো হাওয়া সঙ্গে প্রবল বৃষ্টিপাত!

Rate this post

West Bengal Weather – দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টিপাত সহ ৭০ কিমি বেগে ঝড়ো হাওয়া বওয়ার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই নিয়ে মৎস্যজীবী সহ সাধারণ মানুষকে সাবধান করা হয়েছে।

দক্ষিণবঙ্গ ইতিমধ্যের বৃষ্টির কবলে পড়েছে। তবে নিম্নচাপের কারণে আরো বৃদ্ধি পেতে চলেছে বৃষ্টির পরিমাণ। স্পেশাল বুলেটিনের মাধ্যমে এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, আজ দিনভর কলকাতা শহরে দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আবার বৃষ্টির সঙ্গে বইতে চলেছে দমকা হাওয়া ইতিমধ্যে দক্ষিণবঙ্গের তিন জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে তারা যেন সমুদ্রের মাছ ধরতে না যান।

কতদিন ধরে এই বৃষ্টিপাত (West Bengal Weather) চলতে পারে জেনে রাখুন:

আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেপ্টেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি হতে চলেছে। তবে আশা করা যাচ্ছে রবিবারের পর থেকে কমতে পারে এই বৃষ্টির দাপট।

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টির (West Bengal Weather) সম্ভাবনা রয়েছে জেনে রাখুন:

কলকাতা সহ দক্ষিণ বঙ্গ এর সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছেন আবহাওয়া দপ্তর। তার মধ্যে যেসব জেলা গুলি রয়েছে সেগুলি হল হুগলি, ঝাড়গ্রাম,পুরুলিয়া, মেদিনীপুর, বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া ইত্যাদি জেলাগুলি। আবার ইতিমধ্যে দুই মেদিনীপুর এবং বাঁকুড়ায় রেড এলার্ট জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মত জেলাগুলিতে রবিবার প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে।

কোন জেলাগুলিতে (West Bengal Weather) দমকা হাওয়া বইতে চলেছে জেনে রাখুন:

আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে কলকাতার দুই ২৪ পরগনা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ইত্যাদি জেলাগুলিতে শনিবার ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে চলেছে। ওই দিন হওয়ার সর্বোচ্চ বেগ থাকবে ঘন্টায় 60 কিমি।

আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস সম্পর্কে কি জানানো হয়েছে:

আবহাওয়া দপ্তর জানিয়েছে সেপ্টেম্বর মাসের কুড়ি তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ উত্তর দিনাজপুর, মালদা, দার্জিলিং এর মত কোন কোন জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি সব জেলাগুলোতে ও বজ্র বিদ্যুৎপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই আবহাওয়ায় সমুদ্রের রূপ (West Bengal Weather) কেমন হতে পারে জেনে রাখুন:

আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত এই সময় হাওয়ার সর্বোচ্চ বেগ থাকবে ঘন্টায় ৭০ কিমি। তাই এই সময় সমুদ্রের জল উত্তাল হয়ে থাকবে। তাই আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদের ওই সময় সমুদ্রে যাওয়ার জন্য নিষেধ জারি করা হয়েছে।

এই আবহাওয়ায় কলকাতায় কত তাপমাত্রা থাকতে পারে জেনে রাখুন:

আবহাওয়া দপ্তর থেকে জানা গেছে কলকাতায় শনিবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রির কাছাকাছি এবং শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫° সেলসিয়াস। ঐদিন কলকাতা শহরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। ঐদিন কলকাতা শহরে বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল সর্বাধিক ৯৮% এবং সর্বনিম্ন ৭৫ শতাংশ।

এই ধরনের তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের Facebook পেজ Follow Us
আমাদের What’s app চ্যানেল Join Us
আমাদের Twitter Follow Us
আমাদের Telegram চ্যানেলClick Here
আমাদের Instagram Join Us
আমাদের LinkedIn Join Us
Google নিউজে ফলো করুন Follow Us

This post was last modified on 29 May 2025 12:24 PM

Sudipta Sahoo

Hello Friend's, This is Sudipta Sahoo, from India. I am a Web content creator, and writer. Here my role is at Ichchekutum Bangla is to bring to you all the latest news from new scheme, loan etc. sometimes I deliver economy-related topics, it is not my hobby, it’s my interest. thank you! For tips or queries, you can reach out to him at sudipta@ichchekutum.com

Most Recent Posts

Share Market Holiday April 2026: ১৪ এপ্রিল শেয়ার বাজার কেন বন্ধ? ২০২৬ সালে আর কোন কোন দিনে বাজার বন্ধ থাকবে?

Share Market Holiday April 2026 নিয়ে বিনিয়োগকারী এবং ট্রেডারদের জন্য বড় আপডেট সামনে এসেছে। চলতি… Read More

4 hours ago

Bengali New Year 2026: বাংলা নববর্ষ ২০২৬ কবে? কলকাতায় কীভাবে উদযাপিত হয় পহেলা বৈশাখ

Bengali New Year 2026 বা বাংলা নববর্ষ ২০২৬ বাঙালির জীবনে এক বিশেষ আনন্দ ও নতুন… Read More

5 hours ago

Summer Vegetables List: এপ্রিল–মে মাসের প্রচণ্ড গরমেও যেসব সবজি সোনার মতো ফলন দেবে

Summer Vegetables List: এপ্রিল ও মে মাসের তীব্র গরমকে সাধারণত কৃষিকাজের জন্য প্রতিকূল সময় বলে… Read More

20 hours ago

CBSE 10th Result 2026 Date: ১৫ই এপ্রিলের মধ্যে প্রকাশ হতে পারে সিবিএসই দশম শ্রেণির ফলাফল, জেনে নিন বিস্তারিত

সিবিএসই দশম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট। CBSE 10th Result 2026 Date নিয়ে দীর্ঘ অপেক্ষার… Read More

21 hours ago

Asha Bhosle Death News: বুকে সংক্রমণ ও মাল্টি‑অর্গান ফেইলিউরের পর ৯২ বছর বয়সে প্রয়াত আশা ভোঁসলে

ভারতীয় সঙ্গীত জগতে নেমে এল গভীর শোক। কিংবদন্তি নেপথ্য গায়িকা আশা ভোঁসলে আর নেই। Asha… Read More

22 hours ago

Jan Vishwas Bill 2026: জন বিশ্বাস বিল কী এবং কী কী পরিবর্তন আনা হয়েছে?

Jan Vishwas Bill 2026 বা জন বিশ্বাস (বিধান সংশোধন) বিল, ২০২৬ মোদী সরকারের অন্যতম বড়… Read More

23 hours ago