Mutual Fund

Small Cap Mutual Fund | স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

Rate this post

Small Cap Mutual Fund: নিজেদের অর্থ দ্রুত হারে বহুগুণ বৃদ্ধি করতে চাইলে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে দেখতে পারেন এতে শেয়ার বাজারের তুলনায় ঝুঁকি অনেকটাই কম থাকে।

বর্তমানে সমস্ত মানুষের চায় তার নিজেদের অর্থ বহুগুণ বৃদ্ধি করতে। তাই সবাই এখন ব্যাংকের থেকে বেশি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের কথা ভাবেন। আবার অন্যদিকে শেয়ার বাজারের তুলনায় মিউচুয়াল ফান্ডে তুলনামূলকভাবে ঝুঁকির পরিমাণ অনেকটাই কম থাকে। তাই যেসব ব্যক্তি তার নিজেদের টাকা বহুগুণ বৃদ্ধি করার কথা চিন্তা করছেন। তাদের জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার একটি উপায় যা আমরা আজকে আমাদের এই প্রতিবেদনে আলোচনা করতে চলেছি।

আপনি আপনার অর্থ মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারেন। তবে মিউচুয়াল ফান্ডেরও আবার অনেকগুলি ভাগ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি ভাগ হলো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত ভাবে জানা যাবে, এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আসলে কি? শুধু তাই নয় এই মিউচুয়াল ফান্ডের সুবিধা কি? অসুবিধা কি এবং কারা এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন? ইত্যাদি বিষয়গুলি বিস্তারিত জানতে আমাদের প্রতিবেদনটি মনোযোগ সহকারে করুন।

স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড (Small Cap Mutual Fund) আসলে কি?

২০১৮ সালের আগে স্মল ক্যাপ কোম্পানি সম্পর্কে সাধারণ মানুষের একটি আলাদা ধারণা ছিল। তবে ২০১৮ সালের পর ভারতের রেগুলারিটি বোর্ড SEBI অর্থাৎ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটি আলাদা ধারণা প্রকাশ করেন। সেই অনুযায়ী মার্কেট ক্যাপিটালাইজেশন ২৫১ এর পর থেকে যে কোম্পানিগুলি রয়েছে সেগুলি হল স্মল ক্যাপ কোম্পানি।

আপনাদের সুবিধার জন্য নিচে একটি ছকের মাধ্যমে উল্লেখ করা হলো:

Large Capলার্জ ক্যাপ এর মার্কেট ক্যাপিটালাইজেশন অনুসারে ১ থেকে ১০০ টি কোম্পানি আছে।
Mid Capমিড ক্যাপ এর মার্কেট ক্যাপিটালাইজেশন অনুসারে ১০১ থেকে ২৫০ টি কোম্পানি আছে।
Small Capস্মল হল ক্যাপ এর মার্কেট ক্যাপিটালাইজেশন অনুসারে ২৫১ এর পর থেকে যে কোম্পানি আছে।

স্মল ক্যাপ কোম্পানিগুলির রেভিনিউ হয় ৭ হাজার কোটি টাকার নিচে হয় স্মল ক্যাপ কোম্পানি গুলিতে। যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন সেটি হল স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড।

স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে কারা কারা বিনিয়োগ করতে পারবেন জেনে রাখুন:

→ যেসব ব্যক্তি ফিক্সট ডিপোজিটের থেকে বেশি রিটার্ন পেতে চান তারা অবশ্যই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে (Small Cap Mutual Fund) বিনিয়োগ করতে পারেন।

→ শুধু তাই নয় যদি আপনি শর্ট টার্ম এর জন্য ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তাহলে বলে রাখি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ না করাই ভালো। এক্ষেত্রে আপনি Large Cap মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন।

→ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে সেসব ব্যক্তি বিনিয়োগ করে বেশি লাভবান হতে পারবেন যারা Long টার্মের জন্য বিনিয়োগ করতে চান।

→ আবার সেই সব ব্যক্তি বেশি লাভবান হতে পারবেন যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ বাজার সম্পর্কে একটু হলেও খবর রাখেন।

→ কারণ যদি কোন ব্যক্তি বাজার সম্পর্কে কোন খবর না রেখে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে (Small Cap Mutual Fund) বিনিয়োগ করে থাকেন। তাহলে তিনি ভুল সময় টাকা বিনিয়োগ করে অনেক বড় অংকের টাকার লস করতে পারেন।

→ তাই বলা যায়, যারা বাজার সম্পর্কে একটু হলেও খবর রাখেন এবং যারা দীর্ঘ মেয়াদী বিনিয়োগ করতে চান কেবলমাত্র সেই সব ব্যক্তিরাই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে লাভবান হতে পারেন।

ইনভেস্টমেন্ট এর কতটা অংশ Small Cap মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে লাভ করতে পারেন:

শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ডের তুলনায় রিস্ক অনেক বেশি। তাই রিস্ক না নেওয়াটা যেমন ঠিক নয় সেই রকম অতিরিক্ত পরিমাণে রিস্ক নেওয়াটাও বোকামির কাজ। তাই আপনি আপনার পোর্টফোলিওর সবথেকে বেশি পনেরো শতাংশ থেকে কুড়ি শতাংশ পর্যন্ত স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। এর থেকে যদি বেশি পরিমাণে বিনিয়োগ করতে চান তাহলে বলে রাখি এক্ষেত্রে রিস্ক এর পরিমাণ বেশি হবে।

স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে আপনি কি কি সুবিধা পেতে পারেন জেনে রাখুন:

স্মল ক্যাপ কোম্পানিগুলি (Small Cap Mutual Fund) বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের যেসব সুবিধা প্রদান করে সেগুলি নিচে আলোচনা করা হলো-

  • Small Cap শেয়ার গুলির মূল্য সাধারণত লার্জ ক্যাপ এবং mid cap শেয়ার এর তুলনায় কম হয়ে থাকে।
  • আবার Small Cap কোম্পানিগুলিতে বিনিয়োগের ক্ষেত্রে রিটার্নের পরিমাণ অনেকটাই বেশি থাকে কারণ কোম্পানিগুলো তাদের বিকাশের প্রাথমিক পর্যায়ে থাকে।
  • স্মল ক্যাপ শেয়ারগুলোর মূল্য যেহেতু কম তাই সে ক্ষেত্রে কোন ব্যক্তি কয়েকটি শেয়ারে বিনিয়োগ করতে পারেন। যার ফলে ওই ব্যক্তির Portfolio বৈচিত্রময় হয়ে উঠবে।
  • লার্জ ক্যাপ কোম্পানিগুলো তাদের লাভের মূল্য একসঙ্গে অনেকটা বৃদ্ধি করতে পারে না। কারণ তারা মার্কেটের একটা শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে। কিন্তু অপরপক্ষে স্মল ক্যাপ কোম্পানিগুলির ক্ষেত্রে বিকাশের খুব বড় সুযোগ থাকে।
  • আবার অন্যদিকে স্মল ক্যাব মিউচুয়াল ফান্ডে (Small Cap Mutual Fund) রিটার্ন পাওয়ার আশা অন্যান্য ফান্ড গুলি তুলনায় অনেকটা বেশি থাকে।

স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে কিছু অসুবিধা সম্পর্কে জেনে রাখুন:

স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের (Small Cap Mutual Fund) ক্ষেত্রে যে সব অসুবিধা গুলি রয়েছে সেগুলি নিম্নে আলোচনা করা হলো –

  • Large cap এবং mid cap শেয়ারের তুলনায় স্মল ক্যাপ শেয়ারগুলি বেশি অস্থির হয়ে থাকে।
    শেয়ারবাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে সব থেকে বড় রিস্ক হলো এক্ষেত্রে আপনার টাকা যে কোন সময় কমে যাওয়ার সম্ভাবনা থাকে।
  • যদি কোনো কারণে মার্কেটের ভ্যালু কমতে থাকে তাহলে স্মল ক্যাপ কোম্পানি গুলির মূল্য দ্রুত হারে কমে যাবে।

করোনা মহামারীর সময় অর্থাৎ 2020 সালে Large Cap কোম্পানিগুলির তুলনায় স্মল ক্যাপ কোম্পানি গুলির ভ্যালুয়েশন অনেকটাই কমে গিয়েছিল। তবে এটা ঠিক রিকভারি করার সময় লাস্ট ক্যাপ কোম্পানিগুলোর তুলনায় স্মল ক্যাপ কোম্পানিগুলো দ্রুত হারে রিকভারি করতে পারে।

এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন 👇

আমাদের Facebook পেজ Follow Us
আমাদের What’s app চ্যানেল Join Us
আমাদের Twitter Follow Us
আমাদের Telegram চ্যানেলClick Here
আমাদের Instagram Join Us
আমাদের LinkedIn Join Us
Google নিউজে ফলো করুন Follow Us

This post was last modified on 7 September 2024 12:02 AM

Sudipta Sahoo

Hello Friend's, This is Sudipta Sahoo, from India. I am a Web content creator, and writer. Here my role is at Ichchekutum Bangla is to bring to you all the latest news from new scheme, loan etc. sometimes I deliver economy-related topics, it is not my hobby, it’s my interest. thank you! For tips or queries, you can reach out to him at sudipta@ichchekutum.com

Most Recent Posts

Opposition Blocks Women Bill: নারী সংরক্ষণ নিয়ে তামিলনাড়ুতে কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর

নারী ক্ষমতায়নের প্রশ্নে ফের উত্তপ্ত ভারতীয় রাজনীতি। লোকসভায় নারী সংরক্ষণ বিল পাস না হওয়াকে কেন্দ্র… Read More

16 hours ago

Parshuram Jayanti 2026 Wishes: পরশুরাম জয়ন্তীর সেরা শুভেচ্ছা বার্তা বাংলায়

হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পরশুরাম জয়ন্তী একটি অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিন। প্রতি বছর বৈশাখ মাসে… Read More

17 hours ago

WBBSE Madhyamik 10th Result: ৮ই মে প্রকাশিত হবে পশ্চিমবঙ্গ মাধ্যমিক দশম শ্রেণির ফলাফল

WBBSE Madhyamik 10th Result নিয়ে অপেক্ষার অবসান হতে চলেছে। পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড (WBBSE) আনুষ্ঠানিকভাবে… Read More

2 days ago

Gold Price Surge Amid Import Ban: আমদানি নিষেধাজ্ঞায় সোনার দাম আরও বাড়ার ইঙ্গিত

Gold Price Surge Amid Import Ban—অক্ষয় তৃতীয়ার ঠিক আগে সোনা ও রুপার বাজারে বড় অস্থিরতার… Read More

2 days ago

Strait of Hormuz Open Now: ইরান হরমুজ প্রণালী খুলে দিল, ভারতে তেল ও এলপিজি আসছে দ্রুত!

Strait of Hormuz Open Now—এই ঘোষণা সামনে আসতেই মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধজনিত উত্তেজনার মধ্যে বড় স্বস্তির… Read More

2 days ago

Petrol Pump Business Plan: একটি পেট্রোল পাম্প খুলতে কতটা জ্ঞান, দক্ষতা ও বিনিয়োগ প্রয়োজন?

বর্তমান সময়ে ভারতে গাড়ি ও দুই চাকার যানবাহনের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ব্যক্তিগত ও বাণিজ্যিক যানবাহনের… Read More

2 days ago