Jan Aushadhi Kendra
বর্তমান বেকারত্বের সমাজে নিজে উপার্জন করতে কে না চায়। তাই দেশের বহু মানুষের কথা ভেবে মোদী সরকার রোজগারের পথ দেখতে চালু করতে চলেছে জন ঔষধি কেন্দ্র (Jan Aushadhi Kendra)।
দিন যত এগোচ্ছে তত দেখা যাচ্ছে যে দেশে যুবক যুবতীরা চাকরির জন্য যোগ্য এবং শিক্ষিত হয়ে বসে আছে কিন্তু চাকরির দিন আর নেই বললেই চলে। বর্তমান দিনের বাজারে প্রত্যেকটি মানুষের মধ্যে প্রতিযোগিতা এতো বেড়েছে যে চাকরি পাওয়া যে কোনো ব্যাক্তির কাছে স্বপ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে।ফলে দেখা যাচ্ছে যে দেশের বহু মানুষ এখন চাকরির আশা ছেড়ে ব্যবসা করার দিকে মন দিয়েছেন। সেই সব ব্যাক্তির কথা ভেবে এবং তাদের হাতে মোটা অঙ্কের টাকা রোজগারের সুযোগ করে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ধারণাকে সফল করে তোলার জন্যই প্রধানমন্ত্রী চালু করতে চলেছেন জন ঔষধি কেন্দ্র (Jan Aushadhi Kendra)।
প্রধানমন্ত্রীর চালু করা এই জন ঔষধি কেন্দ্রের মাধ্যমে দেশের সাধারণ মানুষ খুব সহজে এবং সুলভ মূল্যে ওষুধ পাবেন কারণ জন ঔষধি কেন্দ্রের মাধ্যমে সাধারণ মানুষদের অন্যান্য ওষুধ দোকানের তুলনায় অনেক কম দামে ঔষধ দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। আশা করা হচ্ছে যে, আগামী মার্চ মাসের মধ্যে কেন্দ্র সরকার ১০ হাজার জন ঔষধি কেন্দ্র তৈরি করতে সফল হবে। যার উপর ভিত্তি করে দেশের সাধারণ মানুষরা ও এই ধরণের ঔষুধ বিক্রির দোকান খুলে নিজের রোজগারের পথ বেছে নিতে পারবেন। ফলে দেশের সাধারণ মানুষের উন্নতির সাথে সাথে দেশের ও আর্থিক উন্নতি ঘটবে। এবার জানতে হবে প্রধানমন্ত্রীর জন ঔষধি কেন্দ্র খোলার জন্য কিভাবে আবেদন করতে হবে? সবিস্তারে জানতে আমাদের এই প্রতিবেদনটি লক্ষ্য করুন।
প্রধানমন্ত্রীর জন ঔষধি কেন্দ্র (Jan Aushadhi Kendra) খোলার জন্য ৩ ধরণের মানুষেরা আবেদন করতে পারবেন। জন ঔষধি কেন্দ্রে আবেদন করতে পারবেন সাধারণ শ্রেণীর মানুষদের পাশাপাশি ফার্মাসিস্ট, ডাক্তার দের পাশাপাশি ট্রাস্ট, এনজিও, বেসরকারি হাসপাতাল, এছাড়া অনেক সংস্থা গুলিও আবেদন জানাতে পারবেন। আবেদন জানানোর জন্য আপনাকে একটি নির্দিষ্ট ওয়েবসাইট ব্যবহার করতে হবে, ওয়েবসাইট টি হলো https://janaushadhi.gov.in।
অনলাইন এ আবেদন করার সময় উল্লেখিত ওয়েবসাইট টি খোলার পর আপনাকে Apply for Kendra অপসন এ click করতে হবে, তারপর আপনি দেখতে পাবেন click here to apply নামে একটি অপসন। এই অপসন এ ক্লিক করার পর একটি নতুন পেজ খুলবে যেখান থেকে আপনাকে Register now বলে একটি অপশন এ ক্লিক করতে হবে। এই অপশন এ ক্লিক করার পর শুরু হয়ে যাবে আপনার আবেদন পক্রিয়া। তার পর আবেদন করার জন্য আপনাকে সেখানে আপনার নাম, মোবাইল নম্বর, Email Id ইত্যাদি তথ্য দিয়ে একাউন্ট করতে হবে। আপনার রেজিস্ট্রেশন টি যদি সঠিক ভাবে সম্পন্ন হয় তাহলে আপনার email id তে একটি কনফার্মেশন email চলে আসবে।
তার পর আবেদনকারী ব্যাক্তিকে পুনরায় ওই ওয়েবসাইট এ যেতে হবে এবং সেখানে গিয়ে লগ ইন করতে হবে। এবার সেখানে আবেদন ফী হিসেবে ৫০০০ টাকা অনলাইন ট্রান্সফার এর মাধ্যমে জমা করতে হবে। আবেদনটি জমা করার পর তার পরবর্তী পর্যায় গুলি সঠিক ভাবে পূরণ করতে হবে। তবে যে সব মানুষেরা প্রধানমন্ত্রীর এই সুবিধা লাভের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে তাদের ডি ফার্মা বা বি ফার্মা ডিগ্রি থাকতে হবে। শুধু তাই নয় আবেদন করার সময় সেই ডিগ্রির প্রতিলিপি প্রমান স্বরূপ অবশ্যই জমা দিতে হবে।
প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র (Jan Aushadhi Kendra) থেকে ঠিক ভাবে ব্যবসা করতে পারলে কোনো ব্যাক্তি প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। এটা শুধু মুখের কথা নয় কারণ এই ধরণের কেন্দ্র থেকে ঔষুধ বিক্রির উপর ২০% কমিশন দেওয়া হয়ে থাকে। শুধু তাই নয় ঔষধ বিক্রির ওপর কমিশন ছাড়া ও আবার প্রতি মাসে কত টাকার ঔষধ বিক্রি হচ্ছে তার ওপরে ও কমিশন দেওয়া হয়। এক্ষেত্রে জানা গেছে যে সরকার ১৫ % কমিশন দিয়ে থাকে। তাই বলা যেতে পারে কোনো ব্যাক্তি যদি একবার প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র (Jan Aushadhi Kendra) খোলার লাইসেন্স পেয়ে যায় তাহলে তার রোজগার নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না।
সর্বশেষে বলা যায় যে, বর্তমান দিনে চাকরির দিন প্রায় শেষ তাই সাধারণ মানুষ কোনো রোজগারের পথ পেলেই ঝাঁপিয়ে পড়ে। আর ঠিক সেই সময়ে মোদী সরকারের উদ্যোগে চালু হচ্ছে জন ঔষধি কেন্দ্র (Jan Aushadhi Kendra)। যার মাধ্যমে সাধারণ জনগণ পাবে রোজগারের পথ এবং তারা বিপুল পরিমান অর্থ ও উপার্জন করতে পারবে।
এই ধরনের অর্থনীতি সম্পর্কিত তথ্য সহজ বাংলা ভাষায় পেতে আমাদের যুক্ত থাকুন
| আমাদের Facebook পেজ | Follow Us |
| আমাদের What’s app চ্যানেল | Join Us |
| আমাদের Twitter | Follow Us |
| আমাদের Instagram | Join Us |
| আমাদের YouTube | Follow Us |
| আমাদের LinkedIn | Join Us |
| Google নিউজে ফলো করুন | Follow Us |
This post was last modified on 14 March 2024 9:58 AM
Oil Crisis Petrol and Diesel Price Hike: যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধ বিশ্বব্যাপী জ্বালানি… Read More
Kamada Ekadashi 2026 Date and Time: রাম নবমীর দুদিন পর, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীতে কামদা… Read More
Increase in Commercial Gas Supply: দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে সরকার শনিবার (২১ মার্চ) জানিয়েছে… Read More
Fuel Price Control in India: মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অপরিশোধিত তেলের দাম নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। এটি… Read More
Mamata Banerjee I‑PAC Case Update: বুধবার (১৮ মার্চ, ২০২৬) সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবীকে জানিয়ে… Read More
Chaitra Navratri Samagri List: শক্তি ভক্তির উৎসব চৈত্র নবরাত্রি ১৯শে মার্চ থেকে শুরু হচ্ছে। মাতৃদেবী… Read More